শনিবার, ২৫ Jul ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আজ ঈদুল আযহার নামাজ পটুয়াখালীর ২২ গ্রামে আদায়

আজ ঈদুল আযহার নামাজ পটুয়াখালীর ২২ গ্রামে আদায়

নিউজ ডেস্ক :: সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামে ঈদুল আযহা উদযাপন হয়েছে। এসব গ্রামের মানুষ ঈদের নামাজ পড়ে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপন করছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় জামাতের ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি।

জানা গেছে, জেলার বাউফল, কলাপাড়া, গলাচিপা, দশমিনা ও সদর উপজেলার ২২টি গ্রামের কয়েক হাজার মুসলমান এ আগাম পবিত্র ঈদুল আযহা পালন করেছেন। স্থানীয়ভাবে ওইসব গ্রামবাসী চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত।

বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা ঈদুল আযহা পালন করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯