মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বরিশাল তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠিত।

বরিশাল তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠিত।

বরিশাল তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪' এর উদ্বোধন অনুষ্ঠিত।
বরিশাল তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪' এর উদ্বোধন অনুষ্ঠিত।

অনুসন্ধান ২৪ >>এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে আজ ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আয়োজনে বিভাগীয় প্রশাসন এর বাস্তবায়নে জেলা আউটার স্টেডিয়ামে বরিশালে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শহিদুল ইসলাম শাহেদসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে সংক্ষিপ্ত এক আলোচনা পর্ব শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন সরকারী সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর বনাম ভোলা সরকারী কলেজ। প্রথম রাউন্ডে ৮টি দলসহ মোট ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯