বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে

বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে

বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে
বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে

অনুসন্ধান ২৪ >> টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে বোলিং নিয়ে খুশি বাংলাদেশের অধিনায়ক শান্তও। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে।

হায়দরাবাদে আজ টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। তার বিদায়ি ম্যাচে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা।

আগের দুই ম্যাচ খেলা মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলী অনিক বাদ পড়ছেন। যুক্ত হচ্ছেন শেখ মেহেদী হাসান এবং ওপেনার তানজিদ তামিম।

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে ২-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ।
শেষ ম্যাচ তাই হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর মিশন।

বাংলাদেশ একাদশ :
পারভেজ হোসেন, লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণয় ও মায়াঙ্ক যাদব।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯