শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নোয়াখালী এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

নোয়াখালী এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

নোয়াখালী এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০
নোয়াখালী এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় এসসিপি-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’গ্রুপের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই সংঘষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, তিনি আজ দুপুরে চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত নেতাকর্মীদের দেখতে আসেন। তাদের দেখে যাওয়ার পথে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালিয়েছে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। এসময় তিনি চিহ্নিত ডাকাতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রকল্প বাজার সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

তবে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, দলটির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন- এমপির সমর্থকরাই বিএনপির দুটি কার্যালয়ে হামলা চালিয়েছে। এতে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আমি বর্তমানে ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯