রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নেত্রকোনা ডিবি পুলিশের ওপর হামলায় আহত ৬, আটক ১৫

নেত্রকোনা ডিবি পুলিশের ওপর হামলায় আহত ৬, আটক ১৫

নেত্রকোনা ডিবি পুলিশের ওপর হামলায় আহত ৬, আটক ১৫
নেত্রকোনা ডিবি পুলিশের ওপর হামলায় আহত ৬, আটক ১৫

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারি ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এতে দুইজন উপ-পরিদর্শক (এসআই) ও এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ডিবি পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরতোফা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। সেই সঙ্গে হামলাকারী ১৫ জনকে আটক করা হয়েছে।

হামলায় আহতরা হলেন, ডিবি পুলিশের এসআই আব্দুল জলিল, শওকত, সহকারী এএসআই আবুল কালাম, সদস্য শামীম, হিমেল ও খায়রুল। এছাড়া শ্যামল সরকার নামে স্থানীয় দৈনিকের এক ফটোগ্রাফার আহত হয়েছেন।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকতরা হলেন, উপজেলার ডাইয়ের কান্দার মামুন মিয়া, আল আমিন, তেরোতোফা এলাকার সারফুল ইসলাম, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন, পারভিন আক্তার, আদির উদ্দিন, মাহমুদুল ইসলাম সায়েম, কৃষ্টপুর এলাকার মোশারফ মিয়া, আমগড়া এলাকার কাউসার আহমেদ, রায়পুর এলাকার আফাজ উদ্দিন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় গরু, চিনি, জিরা ও কসমেটিকসসহ নানা পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে নিয়ে আসে সংঘবদ্ধ একটি চক্র। ভারতীয় গরু চোরাচালান ও মোটা অংকের টাকা লেনদেনের প্রস্তুতি চলছে এমন গোপন খবরে মঙ্গলবার বিকেলে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তেরতোফা গ্রামে সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা চিৎকার-চেঁচামেচি করে আশপাশের মানুষকে জড়ো করে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। এ সময় কিল ঘুষি মেরে, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ডিবির ছয় সদস্যকে আহত করে।

এ সময় ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি টাকা গণনার মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯