সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে
পায়ের কালচে দাগ দূর করার ঘরোয়া পদ্ধতি

পায়ের কালচে দাগ দূর করার ঘরোয়া পদ্ধতি

পায়ের কালচে দাগ দূর করার ঘরোয়া পদ্ধতি
পায়ের কালচে দাগ দূর করার ঘরোয়া পদ্ধতি

রোদে বের হলে বা ধুলা-ময়লা লাগলে পায়ের পাতার যে অংশটি জুতা দিয়ে ঢাকা থাকে না, সেখানেই দেখা দেয় কালচে ছোপ। মুখের দাগছোপ তোলার জন্য আমরা যতটা যত্নশীল হই, পায়ের দাগ দূর করার ক্ষেত্রে ততটা সচেতন থাকি না। কখনো পার্লারে যেয়ে পেডিকিউর করাই, আবার কখনো নানা প্রসাধনীর ওপর ভরসা করি। তবে শুধু রাসায়নিক প্রসাধনী ব্যবহার করলেই সব দাগ চলে যায় না।

তীব্র রোদ, ধুলা-ময়লা এবং পায়ে জমে থাকা ময়লার স্তরের জন্য দ্রুত ট্যান পড়ে যায় পায়ের পাতায়। বিশেষ করে যারা খোলা জুতা পরেন, তাদের পা খুব সহজেই কালচে হয়ে যায়। চলুন, জেনে নিই কিছু ঘরোয়া সমাধান।

টক দই
প্রতিদিন গোসলের আগে হাত ও পায়ে টক দই মালিশ করলে দাগ হালকা হয়।

৫–৭ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত এক মাস ব্যবহার করলে ধীরে ধীরে কালচে ছোপ হালকা হয়ে যাবার সম্ভাবনা বাড়বে।

হলুদ বেসনের প্যাক
কালচে দাগ তুলতে হলুদ ও বেসনের মিশ্রণ বেশ কার্যকর। একটি বাটিতে বেসন, হলুদ ও দই মিশিয়ে পেস্ট তৈরি করুন।

পায়ের পাতায় লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক মৃত কোষ ও ময়লা দূর করার পাশাপাশি ত্বককে নরম ও মসৃণ করবে।

পেঁপে মধুর স্ক্রাব
পেঁপে ও মধু দিয়ে তৈরি স্ক্রাবও দাগ হালকা করতে সাহায্য করে। কয়েকটি পাকা পেঁপের টুকরো পেস্ট করে সেটায় মধু মেশান।

পায়ের পাতায় মেখে প্রায় আধ ঘণ্টা রাখুন। এর পর ধুয়ে ফেললে ত্বক হবে উজ্জ্বল।

আলুর রস
আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। আলু টুকরা মোটা করে কেটে কালো দাগের অংশে ১০ মিনিট ধরে ঘষে নিন। এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।সুত্র: আনন্দবাজার

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯