রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪ ওয়ার্ড সচিবকে বদলি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪ ওয়ার্ড সচিবকে বদলি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪ ওয়ার্ড সচিবকে বদলি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪ ওয়ার্ড সচিবকে বদলি

অনুসন্ধান ২৪ >>চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৪ ওয়ার্ড সচিবকে একযোগে বদলি করা হয়েছে। আদেশে বদলি সচিবদের মধ্যে তিনজনকে সংস্থাটির সচিবালয়ে সংযুক্ত করা হয় এবং একজনকে রাজস্ব শাখার যানবাহন পরিদর্শক করা হয়। একই আদেশে চসিকের তিন কর্মচারীকেও ওয়ার্ড সচিব পদে বদলি করা হয়। বাকিদের চসিকের বিভিন্ন দফতরে সংযুক্ত করা হয়। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে সবাইকে বদলি করা কর্মস্থলে যোগ দিতে বলা হয়।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, যাদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ আছে, তাদের বদলি করা হয়েছে। বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর না থাকার কারণে জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদের বিষয়ে সচিবদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। জনসাধারণ যাতে কোনোভাবেই নাগরিক সেবা নিতে এসে হয়রানির শিকার না হয়।

বদলির আদেশ সূত্র জানিয়েছে, চসিকের পূর্ব ষোলশহর ওয়ার্ড সচিব শাহ আলম, রামপুর ওয়ার্ড সচিব অঞ্জন চক্রবর্তী ও দক্ষিণ হালিশহর ওয়ার্ড সচিব মনসুর আলী খানকে সচিবালয় বিভাগে সংযুক্ত করা হয়। পূর্ব বাকলিয়ার মোয়াজ্জেম হোসেন চৌধুরীকে রাজস্ব শাখার যানবাহন পরিদর্শক করা হয়।

এছাড়া ব্যক্তিগত সহকারী আবু রাজিন চৌধুরীকে বাগমনিরাম, অফিস সহকারী জালাল আহমদকে জামালখান ওয়ার্ড এবং অফিস সহকারী হাবিবুর রহমানকে উত্তর আগ্রাবাদ ওয়ার্ড সচিব হিসেবে বদলি করা হয়।

বদলি করা অন্য ওয়ার্ড সচিবের মধ্যে চান্দগাঁও ওয়ার্ডের বাবলা চৌধুরীকে পশ্চিম মাদারবাড়ী, সচিবালয় বিভাগে সংযুক্ত ওয়ার্ড সচিব দানেশ চৌধুরীকে চান্দগাঁও, সচিবালয় বিভাগে সংযুক্ত ওয়ার্ড সচিব শওকত হোসেনকে পূর্ব ষোলশহর, পশ্চিম বাকলিয়ার শেখ মাহাতাব টিপুকে আলকরণ, দক্ষিণ বাকলিয়ার এম এ করিমকে আন্দরকিল্লা, জামালখানের পারভেজ কবিরকে রামপুর, উত্তর আগ্রাবাদের খায়রুল বশর তছলিমকে দক্ষিণ হালিশহর, পশ্চিম মাদারবাড়ীর এনামুল হককে পূর্ব বাকলিয়া, আলকরণের রেজাউল করিমকে পশ্চিম বাকলিয়া এবং আন্দরকিল্লা ওয়ার্ড সচিব নজরুল ইসলাম চৌধুরীকে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে বদলি করা হয়।

এর আগে, রোববার সকালে বাগমনিরাম ওয়ার্ড পরিদর্শনকালে ওয়ার্ড সচিবদের বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে তাদের সতর্ক করেছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়রের এ সতর্কবার্তার কয়েক ঘণ্টা পরেই বিকেলে ওয়ার্ড সচিবদের বদলির আদেশ জারি করা হয়।

গত ২৫ নভেম্বরও জামালখান ওয়ার্ড পরিদর্শনকালে ওয়ার্ডটির সচিবের বিরুদ্ধে স্থানীয় লোকজন নানা অভিযোগ করেন মেয়রের কাছে। সেদিনও ঐ সচিবকে সতর্ক করেন মেয়র।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯