শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
নতুন মাইলফলক হামজার

নতুন মাইলফলক হামজার

নতুন মাইলফলক হামজার
নতুন মাইলফলক হামজার

বিশ্বকাপ এলেই ফুটবল নিয়ে দেশের মানুষের উন্মাদনা চোখে পড়ে, ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অথচ সেই তুলনায় দেশের ফুটবলের প্রতি আগ্রহ বরাবরই কম। তবে সময় বদলাচ্ছে, আর বদলের অন্যতম নাম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের এই মিডফিল্ডারের আগমনে বাংলাদেশের ফুটবলে যেন নতুন করে প্রাণ ফিরেছে।

২০২৩ সালের ৮ অক্টোবর নিজের অফিসিয়াল ফেসবুক পেজ চালু করেন হামজা। শুরুতে খুব বেশি সক্রিয় না থাকলেও, বাংলাদেশে আসার পর পোস্ট করেছেন শৈশবের কিছু ছবি ও ভিডিও। ভক্তদের ভালোবাসায় সাড়া দিয়ে এগিয়ে চলা এই মিডফিল্ডার এখন শুধু মাঠেই নয়, ভক্তদের মনেও স্থায়ী জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্সে বড় ভূমিকা রেখেছেন হামজা। ভারতকে রুখে দিয়ে এশিয়া কাপের যোগ্যতা অর্জনের পথে এগিয়ে গেছে লাল-সবুজের দল। আর অভিষেক ম্যাচেই নজর কাড়েন হামজা, যিনি ইংল্যান্ডে বেড়ে ওঠা হলেও রক্তে টান অনুভব করেছেন বাংলাদেশের।

বাংলাদেশের হয়ে খেলা শুরুর এক মাসও হয়নি, এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। ফেসবুকে হামজার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ, এক মিলিয়ন! এই ভালোবাসায় মুগ্ধ হামজা নিজেই। ফেসবুকে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘এক মিলিয়ন ফলোয়ার! আলহামদুলিল্লাহ। আপনাদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই কৃতজ্ঞ।’

আরও পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯