শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নবনিযুক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহর সংসদ সচিবালয়ে যোগদান

নবনিযুক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহর সংসদ সচিবালয়ে যোগদান

নবনিযুক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহর সংসদ সচিবালয়ে যোগদান
নবনিযুক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহর সংসদ সচিবালয়ে যোগদান

অনুসন্ধান ২৪ >> জাতীয় সংসদ সচিবালয়ের নবনিযুক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ যোগদান করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) যোগদানকালে সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে সংসদ সচিবালয়ে পদায়ন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, যোগদানের পর সচিব সংসদ সচিবালয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় তিনি গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষয়ক্ষতি হওয়া জাতীয় সংসদ ভবনের সংস্কারকাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ও মাঠ প্রশাসনের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি।
এ ছাড়া অর্থ বিভাগ (বাজেট অনুবিভাগ), জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯