শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> জাতীয় শোক দিবসের ছুটি বাতিল হওয়ায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ খোলা থাকবে।
বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শোক দিবসের ছুটি বাতিল হওয়ায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের পূর্ব নির্ধারিত ১৫ আগস্ট কর্মদিবস হিসেবে উভয় বিভাগ এবং অফিসগুলো খোলা থাকবে।
বুধবার (১৪ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এর আগে ১৩ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
আরো পড়ুন