রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী!

হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী!

হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী!
হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী!

অনুসন্ধান ২৪ >>স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ঈদের ছুটিতে রোগীর স্বাস্থ্যসেবার খোঁজ নিতে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছেন। প্রটোকল ছাড়া কাউকে কিছু না জানিয়ে রবিবার (১৬ জুন) সকালে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন তিনি।

প্রটোকল ছাড়া শুধু ব্যক্তিগত গাড়িচালককে নিয়ে হাসপাতালে চিকিৎসাসেবায় অসঙ্গতি ও রোগীদের দুর্দশার চিত্র নিজ চোখে দেখেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে গতকাল শনিবার বিকেলেও আচমকা পঙ্গু হাসপাতাল ও কিডনি হাসপাতালে যান মন্ত্রী। রোগীদের ডায়ালাইসিসে অব্যবস্থাপনায় অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রোগীদের দুর্ভোগও নিজ চোখে দেখেন।

পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় লোকবল বাড়াতে পরিচালককে নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

ঈদের দিন ও ঈদের পরের দিনও রোগীরা যেন কোনো দুর্ভোগে না ভোগে এবং চিকিৎসাসেবায় গাফিলতি না হয়, এ জন্য কোনো না কোনো হাসপাতাল পরিদর্শন করবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯