রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এমভি আবদুল্লাহ নোঙর করেছে কুতুবদিয়ায়

এমভি আবদুল্লাহ নোঙর করেছে কুতুবদিয়ায়

এমভি আবদুল্লাহ নোঙর করেছে কুতুবদিয়ায়
এমভি আবদুল্লাহ নোঙর করেছে কুতুবদিয়ায়

অনুসন্ধান২৪>> সোমালিয়া উপকূলে বন্দীদশা থেকে মুক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে পণ্য খালাস ও নতুন পণ্য লোড করে অবশেষে কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ।

জাহাজটি নোঙর করার তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান লেখেন, ‘ভালোবাসি বাংলাদেশ। আমার বাংলাদেশ।’

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নোঙর করার তথ্য নিশ্চিত করেন জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা পরিবহন করে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার সময় জাহাজটি গত ১২ মার্চ রাতে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে। দীর্ঘ দেন-দরবার শেষে গত ১৪ এপ্রিল ভোরে জলদস্যুমুক্ত হয় জাহাজটি ও এর ২৩ নাবিক।

কেএসআরএম গ্রুপ সূত্রে জানা গেছে, জাহাজটিতে নতুন ২৩ নাবিক যোগদান করবে মঙ্গলবার। নতুন নাবিকেরা ইতোমধ্যে কুতুবদিয়ায় রওনা হয়েছে। তারা এমভি আবদুল্লাহ জাহাজে যোগদানের পর বন্দীদশা থেকে মুক্ত নাবিকেরা দায়িত্ব হস্তান্তর করবে। সকল আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার মুক্ত নাবিকেরা দুপুর নাগাদ সদরঘাটে কেএসআরএম জেটিতে পৌঁছানোর পর তাদেরকে সেখানে শুভেচ্ছা জানানোর কথা রয়েছে।

মুক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের আটলান্টা অপারেশনের যুদ্ধ জাহাজের প্রহরায় জাহাজটি সোমালি উপকূল অতিক্রম করে এবং গত ২২ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে কয়লা খালাসের পর ৫৬ হাজার টন চুনাপাথর লোড করে মিনা সাকার এবং ফুজাইরা বন্দর হয়ে জাহাজটি ৩০ এপ্রিল ভোরে আরব আমিরাত ত্যাগ করে।

এদিকে জাহাজটির ২৩ নাবিকও বন্দীদশার দু’মাস পর দেশে ফির স্বজনদের সাথে সাক্ষাতের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন, যাদের সবাই বাংলাদেশী।
সূত্র জানায়, জাহাজটির গভীরতা (ড্রাফট) বেশি থাকায় কুতুবদিয়ায় প্রাথমিকভাবে কিছু পরিমাণ পণ্য খালাসের পর চট্টগ্রাম বন্দর বর্হিঃনোঙরে এনে বাকি পণ্য খালাস করা হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯