রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে তৃতীয় দফায় ভোটগ্রহণ শুরু,

ভারতে তৃতীয় দফায় ভোটগ্রহণ শুরু,

ভারতে তৃতীয় দফায় ভোটগ্রহণ শুরু,
ভারতে তৃতীয় দফায় ভোটগ্রহণ শুরু,

অনুসন্ধান২৪>> ভারতের সাত দফার লোকসভা নির্বাচন পর্বের আজ তৃতীয় দফায় ভোট ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভারতের মোট ১১ রাজ্যের ৯৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠুভাবে নির্বিঘ্নে ভোট গ্রহণ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর সেনা।

স্থানীয় সময় আজ সকাল ৭টা ৩০ মিনিটের একটু পরই ভোট কেন্দ্রে পৌঁছন তিনি। গুজরাটের আমদাবাদের রনিপের নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সেখানে স্বাগত জানান। মোদিকে এক ঝলক দেখতে জড়ো হয়েছিলেন বহু অনুরাগী।

পশ্চিমবঙ্গের ৪টি কেন্দ্রেও ভোটগ্রহণ চলছে আজ। এর মধ্যে রয়েছে, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর।
তৃতীয় দফায় ৯৩টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের ৪টি প্রদেশের পাশাপাশি গুজরাটের ২৫টি, কর্নাটকের ১৪টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তরপ্রদেশের ১০টি, মধ্যপ্রদেশের ৯টি, ছত্তীসগঢ়ের ৮টি, বিহারের ৫টি, আসামের ৪টি, গোয়ার ২টি, দাদরা ও নগর হভেলীর ১টি এবং দমন ও দিউয়ের ১টি লোকসভা কেন্দ্র রয়েছে।

অনেকে ‘মোদি মোদি ’ বলে স্লোগান দিতে থাকেন ভোটকেন্দ্রে। ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ তৃতীয় দফার ভোট। আমাদের দেশে ভোটের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই চেতনা থেকে দেশবাসীকে ভোট দিতে হবে। তিনি আরো বলেন, ‘আমি গুজরাটের ভোটার।এটাই একমাত্র জায়গা যেখানে আমি নিয়মিত ভোট দিই। অমিত ভাই এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন…।’

আমদাবাদে ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদি দেশের ভোটারদের কাছে ভোট কেন্দ্রে হাজির হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর আগামী ১৩ মে চতুর্থ দফায় ৯৬টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯