সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রথম রাতে ঘুমাতে পারেননি সিলভা ,

প্রথম রাতে ঘুমাতে পারেননি সিলভা ,

প্রথম রাতে ঘুমাতে পারেননি সিলভা ,
প্রথম রাতে ঘুমাতে পারেননি সিলভা ,

অনুসন্ধান২৪>> চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগ টাইব্রেকারের মঞ্চ। সেখানে করলেন পেনাল্টি মিস। এরপর টাইব্রেকারে হারে বিদায় নিল দল, তখন কেমন লাগে? জিজ্ঞেস করতে পারেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে। পর্তুগিজ তারকা বলেছেন, টাইব্রেকারে সেই মিসের পর প্রথম রাতে তেমন ঘুমাতে পারেননি। দ্বিতীয় রাতে একটু ঘুম হয়েছে এবং তৃতীয় রাতে প্রায় পুরো সময়ই তিনি ঘুমাতে পেরেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এরপর কথা বলেছে সিলভার সঙ্গে। টাইব্রেকার মিস হজম করাটা তাঁর জন্য কতটা কঠিন ছিল, সেটাই জানতে চেয়েছিল এই সংবাদমাধ্যম। সিলভা বলেছেন, ‘আবেগের জায়গা থেকে বলতে পারি, এটাই আমাদের কাজ, এটাই ফুটবল। হ্যাঁ, এটা কঠিন ছিল। প্রথম রাতে সেভাবে ঘুমাতে পারিনি। দ্বিতীয় রাতে একটু ঘুম হয়েছে। তৃতীয় রাতে প্রায় পুরো সময়ই ঘুমিয়েছি। তবে এটাই বাস্তবতা, এটাই ফুটবল, এটাই আমাদের পেশা। আর আমাদের এসব আবেগপূর্ণ ব্যাপারের মুখোমুখি হতেই হয়।’

সিটি সমর্থকদের এই হারের ক্ষতটা বেশি দিন আগের নয়। গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে ঘরের মাঠ ইতিহাদে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১–১ গোলে ড্র করে সিটি। দুই লেগ মিলিয়ে অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ ৪–৪ ব্যবধানে সমতায় থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সিটি সেখানে ৪–৩ ব্যবধানের হারে বিদায় নেয় চ্যাম্পিয়নস লিগ থেকে। টাইব্রেকারে সিটির সিলভা ও মাতেও কোভাচিচের শট রুখে দেন রিয়াল গোলকিপার আন্দ্রি লুনিন। সিলভার শটটির সমালোচনাও হয়েছে। লুনিনের প্রায় সরাসরি শট নিয়েছিলেন সিলভা। সহজেই বলটি ঠেকান রিয়ালের ইউক্রেনীয় গোলকিপার।

সিলভা কেন গোলকিপারের দাঁড়ানোর জায়গা সোজাসুজি শট নিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন, ‘দুটো পথ খোলা ছিল। দুটি পোস্টের যেকোনো একদিকে, যা আমি বলব না এবং আরেকটি হলো মাঝবরাবর শট নেওয়া। অপেক্ষায় ছিলাম। দ্বিতীয় কিংবা তৃতীয় শটটি নিতে চেয়েছিলাম, আগের একটি–দুটি শটে গোলকিপারের প্রতিক্রিয়া কী ছিল, সেটা বুঝতে চেয়েছিলাম। সে (লুনিন) একটু আগেভাগেই নড়াচড়া করেছে। সে জন্য ভেবেছিলাম, মাঝবরাবর মারব। কারণ, চাপের মুহূর্তে ৯৯ শতাংশ সময় গোলকিপার আগেই যেকোনো একদিকে ঝাঁপ দেন। কিন্তু সে (লুনিন) সেটা করেনি, তাকে প্রাপ্যটা দিতেই হবে, ভালো খেলেছে।’

টাইব্রেকার মিস করলেও সিলভা জানিয়েছেন, সিটিতে এসব নিয়ে কোনো চাপ নেই, ‘আমরা পরিবারের মতো। ভাইয়ে ভাইয়ে সম্পর্ক যেমন হয়। কেউ মিস করলে সবাই যেভাবে একে অপরকে সমর্থন দেয়, সেটা অবিশ্বাস্য। আর এই সপ্তাহে ওরা (সতীর্থরা) আমার সঙ্গে এটাই করেছে।’

রিয়ালের বিপক্ষে টাইব্রেকার মিস করলেও এফএ কাপ সেমিফাইনালে চেলসির বিপক্ষে সিলভাকে একাদশেই খেলান সিটি কোচ পেপ গার্দিওলা। স্প্যানিশ কোচের এ আস্থার প্রতিদানও দিয়েছেন পর্তুগিজ তারকা। ৮৪ মিনিটে তাঁর গোলে তুলে নেওয়া জয়েই ফাইনালে ওঠে সিটি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯