শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল,

ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল,

ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল,
ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল,

অনুসন্ধান২৪>> রাজধানী ঢাকায় আজ শনিবার বইছে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ছাড়িয়ে গেছে ৪০ ডিগ্রি। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানী ও দেশে এটি এ মৌসুমে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা। সেইসাথে আগামী অন্তত দুই দিন তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র।

ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবারের চেয়ে এটি ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানী ও দেশে এটি এ মৌসুমে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা। সেইসাথে আগামী অন্তত দুই দিন তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র।

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হয়। ৭ ও ৮ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। এতে তাপমাত্রা কিছুটা কমে যায়। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করে। ১৫ এপ্রিল থেকে দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বইতে শুরু করে। এই তীব্র তাপপ্রবাহের এলাকা ধীরে ধীরে বেড়ে যায়। আর আজ দেশের একাধিক এলাকায় অতি তীব্র তাপপ্রবাহ বইতে শুরু করেছে।

আজ যশোরের পাশাপাশি চুয়াডাঙ্গাতেও বয়ে গেছে অতি তীব্র তাপপ্রবাহ। আজ সেখানে তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এই তাপপ্রবাহের কারণে গতকাল আবহাওয়া অধিদফতর তিন দিনের জন্য (১৯ থেকে ২১ এপ্রিল) তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে।

এ অবস্থায় আজ সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯