শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়াল রাজশাহীতে

৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়াল রাজশাহীতে

৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়াল রাজশাহীতে
৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়াল রাজশাহীতে

অনুসন্ধান২৪>> চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সূত্র জানায়, রাজশাহী অঞ্চলে ১ এপ্রিল থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। এর মধ্যে ৪ এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর মৃদু তাপপ্রবাহ মাঝারি তাপপ্রবাহে রূপ নেয়। বুধবার তাপমাত্রা ৪০ ছাড়িয়ে তা তীব্র তাপপ্রবাহে পৌঁছাল।

বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৩০ শতাংশ।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার বলছে, এটিই চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। এর আগের দিন মঙ্গলবার (১৬ এপ্রিল) তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিন সোমবার (১৫ এপ্রিল) ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাজশাহীতে চলমান মাঝারি তাপপ্রবাহ বুধবার তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে।

এদিকে মৌসুমের সর্বোচ্চ এই তাপমাত্রায় রাজশাহীতে জনজীবন কাহিল হয়ে পড়েছে। বইছে গরম বাতাস। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। টানা তাপদাহে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। বাড়ছে হিটস্ট্রোক ও ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগবালাই। উদ্ভূত পরিস্থিতিতে গেল দুই দিন থেকে রাজশাহীতে তাপপ্রবাহ নিয়ে সতর্ক থাকতে মাইকিং শুরু করেছে স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রিসেন্ট সোসাইটি। তারা এই গরমে হিটস্ট্রোকসহ গরমজনিত বিভিন্ন রোগ থেকে বাঁচতে সতর্কতামূলক পরামর্শ দিচ্ছেন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯