বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আসাদ আলম সিয়াম-এর একগুচ্ছ কবিতা

আসাদ আলম সিয়াম-এর একগুচ্ছ কবিতা

আসাদ আলম সিয়াম-এর একগুচ্ছ কবিতা
আসাদ আলম সিয়াম-এর একগুচ্ছ কবিতা

অনুসন্ধান২৪>> ওখানে নেমে তবে ওরা ভাবলো প্রজাপতির কথা, আমরাও অবশ্য সে রঙে মশগুল, নেশায় রঙিন, সে অবশ্য কিশোর বয়স এ রকম এক একটা পর্যটনে ঘাই মারে তোমার কণ্ঠস্বর, তুমি নেমে যাচ্ছ পাহাড়ের ঢাল বেয়ে, সেনাবাহিনীর মহড়া শেষে এক ফাইলে যেমন, তোমার স্থাবক আর গুণমুগ্ধর দল তেমনি তোমার পিছে পিছে কুচকাওয়াজ, তুমি বলছো চেঁচিয়ে আবার ফিরে আসবে, পাহাড় থেকে পাহাড় ঘুরে ফিরছে তোমার তৃষ্ণার্ত চিৎকার, তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তোমার প্রতিশ্রুতি- ফিরে আসবো… ফিরে আসবো… ফিরে আসবো…

পাহাড় ছাড়া প্রেমিকদলের মন খারাপ, সেই দূরের দিনে কোথায় তারা? তারাও কি আসবে ফিরে এই ঝরা পাতার দিনে
কোথায় কে জানি ফ্রেমবন্দী করে রাখছে দৃশ্যটা, এও হয়তো একটা কবিতার ভ্রূণ, আবার পাহাড়ে এলেই তার কানে বাজবে… ফিরে আসবো… ফিরে আসবো… প্রজাপতির পাখায় পাখায় তুমুল রঙের নাচ, তা আর তার ভুলবার সুযোগ কই?
এইতো নেশা এক আমাদের… পাহাড়ে ভ্রমণ

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯