শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যশোরে ডাকাতির আটক ৯

যশোরে ডাকাতির আটক ৯

অনুসন্ধান২৪>> ডাকাতির প্রস্তুতিকালে বেশ কিছু ধারলো অস্ত্রসহ ৯ জনকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। শনিবার (২ মার্চ) যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রেলস্টেশন পুকুরের দক্ষিণপাশের সুমনের দোকানের পেছন থেকে তাদের আটক করা হয়।

যশোর ডিবি পুলিশের পরিদর্শক রূপন কুমার সরকার জানিয়েছে, উল্লেখিত আসামিরা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার ভোরে সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি চাকু, ৪টি গাছি দা, ১টি চাপাতি, ১টি রাম দা, ১টি শাবল এবং একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- বারান্দীনাথপাড়া মন্দিরের সামনের কুমারেশ সাহার ছেলে কপিল চন্দ্র সাহা চয়ন (২৯), বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার টুলু মোল্লার ছেলে ইমন মোল্লা (১৯), শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মাসুম শেখের ছেলে অয়ন (১৯), বারান্দী কদমতলা এলাকার রবিউল ইসলামের ছেলে মুন্না ইসলাম সাগর (২১), ওই এলাকার নাজিরের বাড়ির ভাড়াটিয়া মৃত জাফর হালদারের ছেলে আমিন (৪৪), মুড়লী জোড়া মন্দির এলাকার হাফিজুর রহমান হ্যাপির ছেলে হাসিবুর রহমান রাতুল (১৯), পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টির মৃত শরিফুল ইসলামের ছেলে রাফিদুল ইসলাম রোহান (১৯), শার্শা উপাজেলার শিকারপুর গ্রামের নাহিদ শেখের ছেলে নয়ন শেখ (১৯) এবং কাজীপাড়া গোলামপট্টির বাদলের বাড়ির ভাড়াটিয়া মৃত নজরুল ইসলামের ছেলে রিফাতুল ইসলাম রিভা (১৯)।

অভিযানে আরও অংশ নেন এসআই শফি আহমেদ রিয়েল, এসআই মো. সাদ্দাম হোসেন, এএসআই সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই রঞ্জন কুমার বসু, মো. আব্দুল বাতেন। এই ঘটনায় এসআই মো. নুর ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক ২টি মামলা করেছেন। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯