মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এক কোটি পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে পণ্য

এক কোটি পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে পণ্য

এক কোটি পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে পণ্য
এক কোটি পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে পণ্য

অনুসন্ধান২৪>> ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশে প্রায় এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে। টিসিবির এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে টিসিবির উপকারভোগী পরিবার নির্বাচন প্রক্রিয়া জানতে চাওয়া হয়েছে। এসংক্রান্ত হালনাগাদ তথ্য কমিটিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে টিসিবির সর্বশেষ বার্ষিক রিপোর্ট; টিসিবির ওপর সিএজি কর্তৃক প্রণীত ও সংসদে পেশকৃত অডিট রিপোর্টের অনিষ্পন্ন অডিট আপত্তি; টিসিবির বিগত তিন বছরের স্থিতিপত্র, আয়-ব্যয় ও লাভ-লোকসান হিসাব এবং হিসাবের বিষয়ে কোনো বিশেষ প্রবণতা থাকলে সে বিষয়ে; টিসিবির সর্বশেষ হিসাব (আর্থিক ও কনফিডেনশিয়াল ম্যানেজমেন্ট) এবং মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় আগামী তিন অর্থবছরের গৃহীতব্য অনুমিত হিসাবের বিবরণী এবং এর সাথে বিগত ২০২২-২৩ অর্থবছরের অর্জনের তুলনামূলক চিত্রসহ টিসিবির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আজ সোমবার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ। বৈঠকে কমিটির সদস্য মো. আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আনোয়ারুল আশরাফ খান ও নাজমা আক্তার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে টিসিবি ও সিঅ্যান্ডএজি কার্যালয়ের অডিট আপত্তিসমূহের কোনো মিল না থাকায় একটি সভার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি করে কমিটিকে অবহিত করতে বলা হয়।

এ ছাড়া বাজেট ডকুমেন্টের সরকারি প্রতিষ্ঠানের তালিকা ও সিজিএ কর্তৃক সরকারি প্রতিষ্ঠানের তালিকার সাথে কার্যপ্রণালি বিধির চতুর্থ তফসিলে বর্ণিত প্রতিষ্ঠানসমূহের তালিকা মিল রেখে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তা সকলকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯