বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতেই পিলখানা হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতেই পিলখানা হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতেই পিলখানা হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতেই পিলখানা হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি মাল্টিপারপাস হলে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। পিলখানা হত্যাকণ্ড কোনো সাধারণ ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিষয়টি তখনই আমরা স্পষ্ট করি। জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে, অচিরেই তার প্রতিফলন দেখতে পাবেন। বাহিনীর আধুনিকায়নে কাজ করব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনী এবং তৎকালীন ইপিআর অংশ নিয়েছে। ২০০৯ সালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৫৭ জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হারানো জাতির জীবনে অপূরণীয় ক্ষতি।’

শহীদদের স্মৃতি রক্ষায় যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় যে তদন্ত কমিশন হয়েছে, তাদের প্রতিবেদন উন্মোচন করা হবে। প্রদিবেদনের গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করার ব্যবস্থা করতে পারি।’

শহীদদের নাম গেজেট আকারে প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে দুটি কমিটি হয়েছিল। তার প্রতিবেদন কেন আসেনি বুঝতেই পারেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে পিলখানা হত্যাকাণ্ড। বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের অংশ

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯