রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পেটে ছুরি চালিয়ে রিকশাচালকের আত্মহত্যা

পেটে ছুরি চালিয়ে রিকশাচালকের আত্মহত্যা

পেটে ছুরি চালিয়ে রিকশাচালকের আত্মহত্যা
পেটে ছুরি চালিয়ে রিকশাচালকের আত্মহত্যা

অনুসন্ধান২৪>> রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় ছুরিকাঘাতে জয়নাল আবেদীন (৪৬) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

জয়নালের স্ত্রী মনজিলা বেগম জানান, গতকাল সন্ধ্যার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। এক পর্যায়ে সবার অগোচরে নিজের পেটে ছুরিকাঘাত করেন। জয়নালকে প্রথমে মগবাজারের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বজনরা বলছেন, হৃদরোগে ভুগছিলেন জয়নাল। তবে চিকিৎসা করানোর সামর্থ্য ছিল না। গতকাল সন্ধ্যায় বুকের ব্যথা সহ্য করতে না পেরে নিজের পেটে ছুরি চালান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

মৃতের ভাতিজা মোতালেব হোসেন জানান, মধুবাগ এলাকায় স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন জয়নাল। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামে। তিন বছর ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। এ কারণে রিকশা চালাতে পারতেন না। তাঁর স্ত্রী গৃহকর্মী হিসেবে কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, জয়নালের হার্টে ব্লক রয়েছে। কিন্তু এর জন্য প্রয়োজনীয় চিকিৎসা চালানো বা ওষুধ কেনার টাকা ছিল না তাঁর।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তির পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মৃত্যু কীভাবে হয়, তা তদন্তে বেরিয়ে আসবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন সমকালকে বলেন, এমন কোনো ঘটনার খবর পায়নি পুলিশ। তবে এখন এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা তদন্তে জানা যাবে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯