রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
গাজীপুরে ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার কাটার সময় অগ্নিকাণ্ড, চারজন দগ্ধ

গাজীপুরে ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার কাটার সময় অগ্নিকাণ্ড, চারজন দগ্ধ

ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার কাটার সময় অগ্নিকাণ্ড, চারজন দগ্ধ
ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার কাটার সময় অগ্নিকাণ্ড, চারজন দগ্ধ

অনুসন্ধান২৪>>গাজীপুরের কালিয়াকৈরে একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার কাটার সময় আগুন ধরে যায়। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার রাখালিয়াচালা এলাকায়

গাজীপুরের কালিয়াকৈরে একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার কাটার সময় আগুন ধরে দুই ব্যবসায়ীসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ চারজন হলেন চা বিক্রেতা আলী হোসেন (২৮),  ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন (৪০), শামিম হোসেন (২৫) ও শফিকুর রহমান (৩৫)। তাঁদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে রাখালিয়াচালা এলাকায় মোতালেবের ওয়ার্কশপে একটি গ্যাস সিলিন্ডারের ওপরের অংশ কাটা হচ্ছিল। একপর্যায়ে সেই সিলিন্ডার থেকে গ্যাস বের হতে থাকে এবং আগুন ধরে যায়। পাশের চায়ের দোকানেও আগুন ছড়িয়ে যায়। এতে ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চায়ের দোকানি আলী হোসেন এবং চা দোকানে বসে থাকা অন্য দুজন দগ্ধ হন। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে আলী হোসেন,  ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন ও শামিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শফিকুর রহমান স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ঘটনার প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন বলেন, ওয়ার্কশপের মালিক মোতালেবকে গ্যাস সিলিন্ডার কাটতে নিষেধ করা হয়েছিল। তারপরও মোতালেব জোর খাটিয়ে গ্যাস সিলিন্ডার কাটছিলেন। তখন তীব্র বেগে গ্যাস বের হতে থাকে এবং আগুন ধরে আশপাশে ছড়িয়ে পড়ে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান বলেন, ‘স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন। তবে সেখানে তিন থেকে চারজন দগ্ধ হয়েছেন বলে খবর পেয়েছি। তাঁরা সবাই আশঙ্কামুক্ত।’

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯