মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভূমি সহকারী কর্মকর্তা লাঞ্ছিত সরকারি জমিতে ভবন নির্মাণে বাধা দেওয়ায়

ভূমি সহকারী কর্মকর্তা লাঞ্ছিত সরকারি জমিতে ভবন নির্মাণে বাধা দেওয়ায়

ভূমি সহকারী কর্মকর্তা লাঞ্ছিত সরকারি জমিতে ভবন নির্মাণে বাধা দেওয়ায়
ভূমি সহকারী কর্মকর্তা লাঞ্ছিত সরকারি জমিতে ভবন নির্মাণে বাধা দেওয়ায়

অনুসন্ধান২৪>> ভোলার দৌলতখানে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম নিজাম উদ্দিন। সরকারি জমিতে ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার কথা বলায় উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সঞ্জিব কুমার দে কে লাঞ্ছিত করেন অভিযুক্ত নিজাম উদ্দিন। এসময় তার মোবাইল ফোন ভাংচুর করা হয়। রবিবার(২৫ মার্চ) উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিস্তি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, জেলার গুইগারহাটের পূর্ব পাশের খালটি বটতলা পর্যন্ত বিস্তৃত ছিল। শত বছরের পুরানো খালের জায়গা ভরাট করে নিজাম উদ্দিন পাকা ভবন নির্মাণ করেছেন। খালটি উপজেলার কৃষি কাজে ব্যাপক ভূমিকা রেখে আসছিলো। খালটি ভরাট করে ফেলায় বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়।

জানা যায়, প্রবাস ফেরত নিজাম উদ্দিন রাতারাতি অঢেল সম্পদের মালিক বনে গেছেন। এলাকায় রয়েছে তার নিজস্ব বাহিনী। তার ভয়ে মুখ খুলতে চায়না অনেকে। অর্থের জোর আর ক্ষমতার দাপট দেখিয়ে এভাবে সরকারি জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিনের। উত্তর জয়নগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সঞ্জিব কুমার দে জানান, সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগে তিনি ও সার্ভেয়ার সরেজমিনে গিয়ে নিজাম উদ্দিনকে নির্মাণ কাজ বন্ধ রাখার কথা বলেন। এসময় নিজাম উদ্দিন ক্ষিপ্ত হয়ে তাদের শাররিক লাঞ্ছিত করে এবং মোবাইল ভাঙচুর করে। ঘটনাটি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুন্নী ইসলামকে জানান তিনি।

এ ব্যাপারে ভবনের মালিক নিজাম উদ্দিন জানান, এখানে কোন সরকারি জমি নেই। তার নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করা হয়েছে। তবে লাঞ্ছিত করার বিষয়টি তিনি অস্বীকার করেন।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো: সাইদুজ্জামান জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে উপজেলা সহকারী কমিশার ভূমিকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯