শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুর্দান্ত আর্জেন্টিনা মেসিকে ছাড়াও

দুর্দান্ত আর্জেন্টিনা মেসিকে ছাড়াও

দুর্দান্ত আর্জেন্টিনা মেসিকে ছাড়াও
দুর্দান্ত আর্জেন্টিনা মেসিকে ছাড়াও

অনুসন্ধান ২৪ >>লিওনেল মেসি চোটের কারণে দলে ছিলেন না। দলের সেরা তারকাকে ছাড়াও জয় পেতে অবশ্য বেগ পোহাতে হয়নি আর্জেন্টিনাকে। প্রীতি ম্যাচে এল সালভাদরকে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

আনহেল দি মারিয়ার নেতৃত্বে পুরো ম্যাচে একক আধিপত্য চালায় আর্জেন্টিনা। ৮০ শতাংশ বলের দখল রেখে ২৪টি শটের ১৪টিই লক্ষ্যে রাখে লিওনেল স্কালোনির শিষ্যরা। বিপরীতে স্রেফ একটি শট লক্ষ্যে রাখতে পারে এল সালভাদর।

যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে বাংলাদেশ সময় শনিবার সকালে এল সালভাদরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। একটি করে গোল করেন ক্রিস্তিয়ান রোমেরো, এনজো ফের্নান্দেস ও জিয়োভানি লো সেলসো।

১৬তম মিনিটে দি মারিয়ার মাপা কর্নারে হেডে দলকে এগিয়ে নেন রোমেরো। বিরতির খানিক আগে এনজো ফার্নান্দেস খুব কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন।

আর ম্যাচের ৫২তম মিনিটে দারুণ মিলত প্রচেষ্টায় আরও এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি বক্সে দারুণ পাস দেন লাওতারো মার্তিনেস। গোলরক্ষকে পরাস্ত করে ব্যবধান ৩-০ করে দেন লো সেলসো।

বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ন’টায় ক্যালিফোর্নিয়ায় কোস্টা রিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। হ্যামস্ট্রিং চোটে ভোগা মেসি এই ম্যাচেও খেলতে পারবেন না।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯