মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
অনুসন্ধঅন২৪>> নিহতের আত্মীয় রিফাত গণমাধ্যমকে জানান, দুই সন্তান আয়ান ও আয়াতকে নিয়ে স্বামীর সঙ্গে বেইলি রোড এলাকায় থাকতেন নাজিয়া আক্তার। তার স্বামী মো. আশিক পেশায় ব্যবসায়ী।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসার কাজে বনানীতে যান তিনি। সে সময় দুই শিশু সন্তানকে নিয়ে ওই ভবনের তৃতীয় তলার একটি রেস্তোরাঁয় খেতে যান নাজিয়া। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি স্বামীকে ফোন দিয়ে আগুনের ঘটনা জানান।
রিফাত হোসেন জানান, ঘটনার সময় ওই ভবনের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। হঠাৎ ভবনটির নিচতলায় বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান।
পরে তৃতীয় তলার সিঁড়ি থেকে আয়ানের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে নাজিয়া ও আয়তও মারা যায়। ঢাকা মেডিকেলের মর্গে তাদের মরদেহ রাখা হয়েছে।
মুহূর্তের মধ্যে আগুন ওপরের দিকে ছড়িয়ে পড়ে।