রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আগুনে প্রাণ গেল ভিকারুননিসার শিক্ষক ও তার মেয়ের

আগুনে প্রাণ গেল ভিকারুননিসার শিক্ষক ও তার মেয়ের

আগুনে প্রাণ গেল ভিকারুননিসার শিক্ষক ও তার মেয়ের
আগুনে প্রাণ গেল ভিকারুননিসার শিক্ষক ও তার মেয়ের

অনুসন্ধান ২৪>> ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক লুৎফুন নাহার লাকি ও তার মেয়ে নিকিতা।
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের রেস্টুরেন্টে লাগা আগুনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার শিক্ষক লুৎফুন নাহার লাকি ও তার মেয়ে নিকিতা মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মরদেহ শনাক্ত করেন ওই শিক্ষকের স্বামী গোলাম মহিউদ্দিন।

এ ঘটনায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্টে’ লাগা ভয়াবহ আগুনে পুড়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শুক্রবার (১ মার্চ) ভোরে গোলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘খাবার খেতে রেস্টুরেন্টে গিয়েছিল তারা। সেখানেই আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।’

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পরই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। আগুনের ঘটনায় আহত অবস্থায় অনেককে উদ্ধার করা হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২২ জন গুরুতর দগ্ধ হয়। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। এ ছাড়া ১৫ জন নারীসহ ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুনের এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯