মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>> বর্তমানে বিদ্যুতে ব্যবহৃত প্রতি ইউনিট গ্যাসের দাম ১৪ টাকা এবং ক্যাপটিভে ৩০ টাকা। এর ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়বে।আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এ দর ঘোষণা করে।
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বেড়েছে। একই সঙ্গে শিল্প-কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটার ৭৫ পয়সা বাড়িয়েছে সরকার। তবে বাসাবাড়িতে ও পরিবহনের গ্যাসের দাম বাড়েনি। এই মূল্য বৃদ্ধি চলতি ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে।
আগামী দুই-এক দিনের মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ আসতে পারে।বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা করে বাড়তে পারে।