শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আনন্দে নুরুল-নিশামরা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আনন্দে নুরুল-নিশামরা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আনন্দে নুরুল-নিশামরা
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আনন্দে নুরুল-নিশামরা

অনুসন্ধান ২৪>> বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে লিগ পর্বের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে রংপুর রাইডার্স। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। কোয়ালিফায়ার নিশ্চিত করা রংপুরের পরবর্তী ম্যাচ আগামী ২৬ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সে ম্যাচের আগে আজ অনুশীলন না থাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটান রংপুরের ক্রিকেটার, অফিশিয়ালরা।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় ভাষা শহীদের স্মরণে গান, রংপুর রাইডার্সের থিম সং এ দলীয় নৃত্য এবং ছোট নাটক উপভোগ করে রংপুর রাইডার্স পরিবার।

বৃহস্পতিবার দক্ষিণ কেরানিগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে অবস্থিত বসুন্ধরা স্পেশাল চাইল্ড স্কুলের শিক্ষার্থীদের সাথে আনন্দ উৎসব এবং খেলাধুলায় অংশ গ্রহণ করে অধিনায়ক নুরুল হাসান সোহান, জেমি নিশামরা। পরে এসব শিশুদের প্রতি উৎসাহ এবং অনুপ্রেরণামূলক কথা বলেন তারা।

নিশাম ছাড়াও বিদেশিদের মধ্যে ইমরান তাহির, ব্রেন্ডন কিং, ডোয়াইন প্রিটোরিয়াস ও টম মুরস ভিন্নধারার এই উদ্যোগ উপস্থিত ছিলেন।

রংপুরের স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ছিলেন মুমিনুল হক, শামীম পাটোয়ারী, রিপন মন্ডল ও আশিকুর জামান। এ ছাড়াও অফিশিয়ালদের মধ্যে ছিলেন টিম ডিরেক্টর শানিয়ান তানিম, উপদেষ্টা মেহেরাব আলম চৌধুরী, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক, ফিল্ডিং কোচ ফাহিম আলম।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯