মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: ইউটিউবার পিনাকী ভট্টাচার্যসহ সাতজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার ( ১৮ ফেব্রুয়ারি) সিলেটে সাইবার ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা সহসভাপতি আব্দুর রহমান।
পিনাকী ভট্টাচার্য ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- কন্টেন্ট ক্রিয়েটর নাজমুল ইসলাম, শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), ফেসবুক পেইজ ‘ফাইট ফর ডেমোক্রেসি’র এডমিন শাকিল আহমেদ, মো. হাসান মিয়া (হাসান), মো. আব্দুল হাদী ও মো. রেজউল করিম। সিলেটের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন
তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. মনির কামাল মামলাটি আমলে নিয়ে সিআইডি জোন সিলেটকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও এডিট করে ব্যঙ্গাত্মকভাবে ফেসবুকে প্রচার করায় সংক্ষুব্ধ হয়ে এ মামলা করা হয়।