মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হঠাৎ গভীর রাতে মুশতাক-তিশার বাঁচার আকুতি

হঠাৎ গভীর রাতে মুশতাক-তিশার বাঁচার আকুতি

অনুসন্ধান ডেস্ক:: আলোচিত মুশতাক-তিশা দম্পতি গভীর রাতে এক ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানিয়েছেন। সোমবার রাত ১টা ৩০ মিনিটে এক ভিডিও বার্তায় তারা এই আকুতি জানান। যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন।ভিডিও বার্তায় মুশতাক-তিশা দম্পতি বলেন, এই দেশে কি আমাদের বাঁচার অধিকার নেই? আজ এক লোক প্রকাশ্যে গণমাধ্যমে এসে আমাদের দুজনকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে। আমরা শঙ্কিত। আমরা বাঁচতে চাই। নিরাপত্তা চাই। বইমেলায় যেতে চাই। আর এই হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেফতার দেখতে চাই।

মুশতাক আরও বলেন, শনিবার রাতে শাহবাগ থানায় নিরাপত্তা চেয়ে আমরা জিডি করেছি। এরই মধ্যে নতুন করে একটি ভিডিও আমাদের নজরে আসে যেখানে আমাকে ও আমার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে। আমি তার বিচার চাই। সেই সঙ্গে জীবনের নিরাপত্তা চাই। আমরা শরীয়া মোতাবেক বিয়ে করেছি। কোন অন্যায় করিনি।

একই বিষয়ে সিনথিয়া ইসলাম তিশা বলেন, আমি একজন নারী, একজন মানুষ। আমার কী অপরাধ? আমার বাঁচার অধিকার নেই? প্রকাশ্যে এভাবে কেন হুমকি দেবে। আমরা শরীয়া মোতাবেক বিয়ে করেছি। অসম বয়সের প্রেমের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি। এর পর বইমেলায় নিজেদের নিয়ে দুটো বই প্রকাশ পেলে তারা আবারও আলোচনায় আসেন।

এর পর গেল শুক্রবার বইমেলায় মিজান পাবলিশার্স স্টলে আসলে কিছু ছেলে স্লোগানে স্লোগানে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকলে মেলায় থাকা আনসার সদস্যদের নিরাপত্তায় মেলা প্রাঙ্গণ ত্যাগ করেন এই দম্পতি। এর পর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে শাহবাগ থানায় জিডি করেন এই দম্পতি। এরই মধ্যে আবারও হত্যার হুমকি দেওয়া এক ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শঙ্কিত হয়ে পড়েন এই দম্পতি। তবে এমন হুমকি উপেক্ষা করে আবারও বইমেলায় যাবার ঘোষণা দিয়েছেন আলোচিত এই দম্পতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯