মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাকির টাকা চাওয়ায় ক্যান্টিন মালিকের দাড়ি ছিঁড়ে ফেললেন ছাত্রলীগ নেতা

বাকির টাকা চাওয়ায় ক্যান্টিন মালিকের দাড়ি ছিঁড়ে ফেললেন ছাত্রলীগ নেতা

অনুসন্ধান ডেস্ক: বাকির টাকা চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্যসেন হলের ক্যান্টিন মালিকের দাড়ি ছিঁড়ে ফেলেছেন এক ছাত্রলীগ নেতা। অভিযুক্ত আরাফাত হোসাইন অভি সূর্যসেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

ক্যান্টিন মালিক ফাহিম হোসেন বলেন, “আরাফাত হোসাইন অভি গত পরশু খাবার নিতে এসেছিলেন। তখন পুরনো বকেয়া চেয়েছিলাম। গতকাল খাবার নিতে আসেননি। আজ আবার এলে আমি বকেয়া টাকা চাইলাম। খাতায় কিছু টাকা লেখা আছে। লেখা ছাড়াও কিছু বিল ছিল। ওনাকে বললাম, ‘আগের টাকাসহ লিখে রাখব?’ উনি বললেন, ‘রাখ’। এই বলে ওনার সাথে আমার কথা শেষ হলো।

পরে আমি ম্যানেজারকে বললাম, ৬টি খাবারের টাকাসহ তুলে রাখ। পরবর্তীতে সে আর বাকি খাবে না। তিনি চলে যাওয়ার দুই-তিন মিনিট পর আবার আসেন। এসে আমাকে ক্যাশ টেবিল থেকে বের করে আনেন। বলেন, ‘কার সাথে কীভাবে কথা বলতে হয় জানিস না?’ এটা বলেই টান দিয়ে আমার দাড়ি তুলে ফেলেন। আমাকে থাপ্পর, লাত্থি মারেন। আমার ক্যান্টিনের ম্যানেজার মনিরকেও মারধর করেন। ক্যাশ বাক্স ফেলে দেন। গালাগালি করেন। ওনাকে চার-পাঁচজনও ধরে রাখতে পারছিল না। ”

বিষয়টি নিয়ে হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন ক্যান্টিন মালিক ফাহিম হোসেন। এ বিষয়ে অভিযুক্ত আরাফাত বলেন, “আমি দুপুরে খাবার খেতে গেলে ক্যান্টিন মালিক বকেয়ার টাকা চায়। আমি বললাম, ‘আমার বিকাশে সমস্যা হয়েছে, টাকা তুলতে পারছি না। ’ আমি প্রমাণও দেখিয়েছিলাম। পরে সেখান থেকে বের হওয়ার সময় তিনি ম্যানেজারকে বললেন, আমাকে যেন নেক্সট টাইম খাবার না দেয়।

এটা শুনে আমি ক্যান্টিন মালিককে বললাম, ‘আপনি এটা কেমন কথা বললেন, সমস্যা তো থাকতে পারে!’ এরপর হঠাৎ করে তিনি আমাকে ধাক্কা মারেন, আমিও তার কলার টেনে ধরি। ধাক্কাধাক্কির মধ্যে তার দাঁড়িতে আমার হাত লেগে ছিঁড়ে যায়। তিনি আমাকে প্রথমে ধাক্কা দেন। আমি কোনো মারধর করিনি”, বলেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা আরাফাত।

এ ব্যাপারে জানতে চাইলে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া বলেন, আমি ক্যান্টিন মালিককে ঘটনা নিয়ে একটি লিখিত অভিযোগ দিতে বলেছি। আমাদের তিনজন হাউজ টিউটর এবং ক্যান্টিন পরিচালনার সাথে যুক্ত আরেকজনসহ চারজনের একটি তদন্ত কমিটি করে দিচ্ছি। তারা তিনদিনের ভেতর রিপোর্ট জমা দেবে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯