শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
বরিশালে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ায় এএসআই ক্লোজড

বরিশালে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ায় এএসআই ক্লোজড

অনুসন্ধান ডেস্ক:: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদকসহ দুজনকে আটকের পর একজনকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠায় এএসআই আবু সালেহকে পুলিশ লাইনে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে। রোববার রাতে তাকে ক্লোজড করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নে রাহাত খান ও শিবু রায়কে ১০ পিস ইয়াবাসহ আটক করে এএসআই আবু সালেহ। তারপর টাকার বিনিময়ে শিবুকে ঘটনাস্থল থেকে ছেড়ে দেন বলে অভিযোগ উঠে। এএসআই আবু সালেহ আগৈলঝাড়া থানায় কর্মরত ছিলেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে এএসআই আবু সালেহ। দুজনের মধ্যে শুধুমাত্র দক্ষিণ শিহিপাশা গ্রামের বাসিন্দা কামরুজ্জামান খান বাদশার ছেলে রাহাত খানকে আটক দেখান এএসআই।

টাকার বিনিময়ে ঘটনাস্থল থেকে জয়দেব রায়ের ছেলে শিবু রায়কে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়দের লোকমুখে ছড়িয়ে পড়ে। তারপরই রোববার রাতে আগৈলঝাড়া থানার এএসআই আবু সালেহকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে নেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯