মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভুটানি তরুণীর সফল অস্ত্রোপচার বাংলাদেশে

ভুটানি তরুণীর সফল অস্ত্রোপচার বাংলাদেশে

ভুটানি তরুণীর সফল অস্ত্রোপচার বাংলাদেশে
ভুটানি তরুণীর সফল অস্ত্রোপচার বাংলাদেশে

অনুসন্ধান ২৪>> ভারতে চিকিৎসায় সফলতা না পাওয়া নাকে ক্যান্সারে আক্রান্ত ভুটানের এক রোগীকে বাংলাদেশে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই রোগীর নাক পুনর্গঠন করেছেন বাংলাদেশি প্লাস্টিক সার্জনরা। এই প্রথম বিদেশি কোনো রোগীকে সরকারের হস্তক্ষেপে দেশে এনে চিকিৎসায় সফলতার দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ ও ভুটান সরকার যৌথভাবে গত বছরের সেপ্টেম্বরে থিম্পুতে বাংলাদেশি চিকিৎসকদের মাধ্যমে একটি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের আয়োজন করেছিল। সেখানে কার্মা ডেমা (২৩) নামে ওই রোগীকে দেখি। তখন সেখান থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ওই রোগীকে দেশে নিয়ে এসে চিকিৎসা দেয়ার বিষয়ে কথা বলি এবং তিনি সঙ্গে সঙ্গে সম্মতি দেন।

তিনি বলেন, এই সফলতা দেখেই বলা যায়, আমাদের দেশের চিকিৎসকরা বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের চাইতে কোনো অংশে কম নয়। কাজ করার মতো পরিবেশ না পাওয়ার কারণেই আমাদের চিকিৎসকরা সুযোগ পান না।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এমন সফলতার গল্প তুলে ধরেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নেপালের রাষ্ট্রদূতের সাথেও আমার কথা হয়েছে, আমরা তাদের দেশে গিয়েও বার্ন এবং প্লাস্টিক সার্জারির এমন জটিল রোগী নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে সার্ক কান্ট্রিতে এমন কাজ করবো। ভুটানে ১০-১৫ বেডের একটি বার্ন ইউনিট করার জন্য তাদের সাথে একটি চুক্তি করবো। প্রধানমন্ত্রীও এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

প্রতিবছর দেশ থেকে অনেক রোগী চিকিৎসার জন্য ভারতসহ বিভিন্ন উন্নত দেশে ছুটে যান। দেশে চিকিৎসা নেয়ার আস্থার জায়গাটা কেনো কম? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেউ যদি পরিবারের কাউকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে চায় তাহলেতো তাকে আটকাতে পারি না। তবে আমরা এরকম আরও কিছু কাজ করলে সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে বলে মনি করি।

বার্ন ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে আসেন অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠা ভুটানি তরুণী কারমা দেমা
তিনি বলেন, নাকে ক্যান্সার আক্রান্ত হয়েছিল কার্মা ডেমা নামে এই মেয়েটির। তাদের দেশে চিকিৎসা নিয়ে সেরে না ওঠায় পরবর্তীতে ভারতে গিয়েছিলেন। সেখানেও তারা পারেনি। এরপর আমাদের বার্ন ইনস্টিটিউটে আসেন। এখানে চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করে তার নাকের পুনর্গঠন করান। তবে এটিই শেষ না, তার আরও কয়েকটি অস্ত্রোপচার লাগবে। এখন তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেব। কয়েকমাস পরে আবার আসবে। তখন আরও কয়েকটি অস্ত্রোপচার করে তার নাকটি একটি সুন্দর পর্যায়ে নিয়ে যাব। এটি একটি গর্বের বিষয়। আমরাও পারি। আর এই অর্জনের সাথে চিকিৎসক থেকে ওয়ার্ডবয় সবাই পরিশ্রম করেছেন।

বাংলাদেশের চিকিৎসায় সুস্থ মেডিকেল ভিসায় আসা প্রথম রোগী, অপেক্ষা দেশে ফেরার
সংবাদ সম্মেলনর উপস্থিত থাকা কার্মা ডেমা নামে ওই তরুণী বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সকল চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সার্জারির আগে আমি খুব টেনশনে ছিলাম। তবে সার্জারির রেজাল্ট নিয়ে ভালো ফিল করছি। এখানকার ট্রিটমেন্ট অনেক ভালো ছিলো।এখন অনেক ভালো ফিল করছি।’

বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক প্রদীপ চন্দ্র দাস জানান, ১০ বছর আগে কার্মা ডেমার নাকের গহ্বরে ক্যানসার শনাক্ত হয়। তার চিকিৎসা ভুটানে সম্ভব ছিল না। তিনি টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন। ওই হাসপাতালে তাকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হয়। একপর্যায়ে তার নাকের ভেতরে পচন দেখা দেয় এবং নাকের আকার-আকৃতি অস্বাভাবিক হয়ে যায়।

এরপর ৯ জানুয়ারি কারমার অস্ত্রোপচার হয়েছে। তার শরীরের তরুণাস্থি ও হাতের চামড়া নিয়ে নাক পুনর্গঠন করা হয়েছে। অস্ত্রোপচারে সময় লেগেছিল আট ঘণ্টা।

নাকের আকার ঠিক করার জন্য নতুন করে টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন কার্মা। সেখানে তার নাকে দুবার অস্ত্রোপচার হয়। কিন্তু তিনি আর আগের স্বাভাবিক চেহারা ফিরে পাননি। চিকিৎসকদের ভাষায়, নাক পুনর্গঠন হয়নি। পরে তিনি ভুটান চলে যান

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯