মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইজতেমার ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

ইজতেমার ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

অনুসন্ধান ডেস্ক: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে তুরাগ নদের তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ আদায় হয়েছে। জুমার নামাজ পড়ান মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। দুপুর ১টা ৪৭ মিনিটে জুমার জামাত শুরু হয়ে শেষ হয় ১টা ৫৭ মিনিটে। এর আগে, ইজতেমা ময়দানে জুমার নামাজে খুতবা পাঠ শুরু হয় দুপুর ১টা ৩১ মিনিটে, যা শেষ হয় ১টা ৪৬ মিনিটে। জুমার নামাজে লাখ লাখ মুসল্লি অংশ নেন। ইজতেমার মূল প্যান্ডেল ছাপিয়ে ময়দানের চারদিকে রাস্তাঘাটেও ধর্মপ্রাণ মুসলমানরা জুমার নামাজে শরিক হন।

শুক্রবার বাদ ফজর মাওলানা সাদের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম তাবলিগ জামাতের ৫৭তম ইজতেমার দ্বিতীয় পর্ব।যদিও বৃহস্পতিবার বাদ জোহর পাকিস্তানের মাওলানা হারুন কোরায়েশির বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম ইজতেমা ময়দানে ছয় মুসল্লির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। আর ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় এক মুসল্লি মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন মুসল্লি। এই নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুতেই মারা গেলেন সাত মুসল্লি।

আজ জুমার আগে বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ। বাদ জুমা বয়ান করেন আরবের মাওলানা শেখ মোফলে। বাদ আসর মাওলানা মোশারফ, বাদ মাগরিব মাওলানা ইউসুফ বিন সাদ বয়ান করবেন। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় সমাবেশের আসর শেষ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯