মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বেড়েছে কম বয়সে বিয়ে, তালাকের হারও বেড়ে দ্বিগুণ

বেড়েছে কম বয়সে বিয়ে, তালাকের হারও বেড়ে দ্বিগুণ

অনুসন্ধান ডেস্ক:: বর্তমানে শহর ও গ্রামে কম বয়সে বিয়ের প্রবণতা বেড়েছে। এর পাশাপাশি বিগত বছরের যে কোনো সময়ের চেয়ে তালাকের হারও বেড়ে দ্বিগুণ হয়েছে। শুধু শহরে এমন ঘটনা ঘটছে বিষয়টি তা নয়, গ্রামেও বেড়েছে তালাকের হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২২ (এসভিআরএস) এ চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এটি সম্প্রতি ওয়াবসাইটে প্রকাশ করে সংস্থাটি।

এসভিআরএসে চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসছে, প্রতি হাজারে বিবাহের হার এ যাবৎকালে সর্বোচ্চ দেখা গেছে। পল্লি অঞ্চলে বিবাহের হার শহরাঞ্চলের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। পল্লি অঞ্চলে হাজারে বিয়ের হার ১৯ দশমিক ৫ জন এবং শহরে ১৩ দশমিক ৮ জন। বৈবাহিক অবস্থার বিচারে জনসংখ্যার ৬৩ দশমিক ৯ শতাংশ মানুষ বর্তমানে বিবাহিত এবং ২৮ দশমিক ৭ শতাংশ মানুষ কখনো বিবাহবন্ধনে আবদ্ধ হননি।

অবশিষ্ট ৭ দশমিক ৪ শতাংশ মানুষ বিধবা বিপত্নীক ও তালাকপ্রাপ্ত। নারীদের মধ্যে বিধবা তালাকপ্রাপ্তার ভাগ তাদের পুরুষ সমকক্ষ অর্থাৎ বিপত্নীক/তালাকপ্রাপ্তদের তুলনায় প্রায় ৭ গুণ বেশি, যথাক্রমে ১২ দশমিক ৬ শতাংশ ও ১ দশমিক ৯ শতাংশ।বিবাহের বয়স সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে, সম্প্রতি বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে প্রথম বিবাহের গড় বয়স কিছুটা নিম্নমুখী। পুরুষদের বিবাহের বয়স ২০১৮ সালে ছিল ২৪ দশমিক ৪ বছর যা ২০২২ সালে কমে দাঁড়িয়েছে ২৪ বছরে। পক্ষান্তরে, নারীদের বিবাহের গড় বয়স ২০১৮ সালে ছিল ১৮ দশমিক ৬ বছর, যা ২০২২ সালে কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪ বছরে।

সাম্প্রতিক বছরগুলোতে কিশোরীদের জন্য অপ্রাপ্ত বয়স্ক/বাল্যবিবাহ একটি উদ্বেগের বিষয় হিসেবে রয়ে গেছে। কেননা ১৫ বছরের পূর্বে এবং ১৮ বছরের পূর্বে বিবাহের হারে ধারাবাহিকভাবে বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। ১৫ বছরের পূর্বে বিবাহ ২০২২ সালে বেড়ে হয়েছে ৬.৫ শতাংশ; যা ২০১৮ সালে ছিল ৪.৬ শতাংশ। ১৮ বছরের আগে নারীদের বিবাহের হার ২০২২ সালে ৪০ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে; যা ২০১৮ সালে ৩০ শতাংশ ছিল। অর্থাৎ প্রতি বছর গড়ে ২ দশমিক ১৮ শতাংশ পয়েন্ট করে বেড়েছে।

২০২২ সালে বিগত বছরের তুলনায় তালাকের হার দ্বিগুণ হয়েছে। বছরে প্রতি হাজার জনসংখ্যায় তালাক হচ্ছে ১ দশমিক ৪ জনের যা ২০২১ সালে প্রতি হাজার জনসংখ্যায় ছিল শূন্য দশমিক ৭ জন। পল্লি ও শহর উভয় এলাকায় এ বৃদ্ধির হার একই আদলে হয়েছে। দাম্পত্য বিচ্ছিন্নের হারও ২০২২ সালে বেড়েছে। প্রতি হাজার জনসংখ্যার বিপরীতে শূন্য দশমিক ২৯ জনের দাম্পত্য বিচ্ছেত হচ্ছে যা ২০২১ সালে শূন্য দশমিক ১৩ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯