মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আবারও স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

আবারও স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

অনুসন্ধান ডেস্ক:: কোভিডের শুরুর দিকে নিয়মিত ব্রিফিং করে আলোচনায় আসা অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে আবারও স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে বদলি করা হয়েছে। বুধবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এই বদলির আদেশ জারি করা হয়।

একই আদেশে অধিদপ্তরের একটি অতিরিক্ত মহাপরিচালক এবং দুটি পরিচালকের পদেও রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে প্রশাসন শাখায় বদলি করা হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের প্রশাসন শাখার পরিচালক ডা. মো. শামিউল ইসলামকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান-নিপসমের পরিচালক করা হয়েছে। আর সিলেট বিভাগের পরিচালক ডা. মো. হারুন-অর-রশিদকে করা হয়েছে প্রশাসন শাখার পরিচালক।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা এর আগে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক ছিলেন। কোভিড মহামারির সময় নিয়মিত সংবাদ সম্মেলন করে সারা দেশে পরিচিত হয়ে ওঠেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ২০২০ সালের ১৩ আগস্ট অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান তিনি।

২০২২ সালের আগস্টে গুরুতর অসুস্থ হলে সেব্রিনা ফ্লোরাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে লাইফসাপোর্টে রাখা হয় বেশ কিছু দিন। তার পর সুস্থ হয়ে দেশে ফেরেন ওই বছরের ২৯ ডিসেম্বর। অসুস্থতা কাটিয়ে দেশে ফেরার পর ২০২৩ সালের ৩১ জানুয়ারি তাকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান-নিপসমের পরিচালক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে থেকে বদলি করা হয়েছিল। দুই বছর পর আবারও অধিদপ্তরে নিজের পদে ফিরলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯