মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইজতেমায় ফিলিস্তিনিদের জন্য সাহায্য উত্তোলন

ইজতেমায় ফিলিস্তিনিদের জন্য সাহায্য উত্তোলন

অনুসন্ধান ডেস্ক:: ফিলিস্তিনি মুসলমানদের জন্য ইজতেমা ময়দান থেকে সাহায্য তুলেছে একটি সেবা ফাউন্ডেশন। রোববার আখেরি মোনাজাতের পর বিশ্ব ইজতেমার বিভিন্ন পয়েন্টে এ সাহায্য তোলা হয়। জানা গেছে, বিশ্ব ইজতেমার প্রায় ৫০টি পয়েন্টে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কর্মীরা ঘরমুখো মুসল্লিদের কাছ থেকে সাহায্য তোলেন। টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের প্রথম গেটের সামনে টঙ্গী-কামারপাড়া সড়কে চাদর পেতে কর্মীরা ফিলিস্তিনিদের জন্য সাহায্য প্রার্থনা করেন। মুসল্লিরাও তাদের ডাকে সাড়া দিয়ে সাধ্যমতো সাহায্য করেন।

হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কর্মী যুবায়ের আহমেদ যুগান্তরকে বলেন, আমাদের প্রতিষ্ঠান সব সময় ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকে। তাই আমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াতে সব ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা কামনা করছি।

অন্য কর্মী কাউছার আহমেদ, হাসেন মিয়া, নাইম ইবনে রেহান বলেন, আমরা সবাই শিক্ষার্থী ও হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কর্মী। আমরা ইজতেমার বিভিন্ন পয়েন্টে সাহায্য তুলছি। এ সাহায্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফিলিস্তিনি মুসলমানদের জন্য প্রেরণ করা হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯