মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু

ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: গাজীপুরের টঙ্গীতে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত তারা মারা যান। তারা হলেন— শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত শমসের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলা জেলার পরাগগঞ্জ থানার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আ. কাদের (৫৫) ও নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।

গাজীপুর সিভিল সার্জনের কন্ট্রোলরুম সূত্র জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার মধ্যরাতে স্বাধীন ও আ. কাদের মৃত্যুবরণ করেন। নওশের আলী মারা যান বার্ধক্যজনিত কারণে। এর আগে ইজতেমা ময়দানে আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদরের জামান মিয়া (৪০) এবং ইজতেমা ময়দানে ভোলা জেলার শাহ আলম (৬০) ও জামালপুর জেলার মতিউর রহমান (৬০)। নেত্রকোনা জেলার আবদুস সাত্তার (৭০) ও এখলাস মিয়া (৬৮) মারা যান। এ নিয়ে এজতেমায় প্রথম পর্বে মোট ৯ মুসল্লির মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯