শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
অনুসন্ধান ২৪>> গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি মোজা তৈরি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ওই কারখানা ভবনের দুই ও তিনতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোজা তৈরির ওই কারখানায় হঠাৎ করেই আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন