মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভবন পরিদর্শন অগ্নি দুর্ঘটনা রোধে রাজউকের

ভবন পরিদর্শন অগ্নি দুর্ঘটনা রোধে রাজউকের

ভবন পরিদর্শন অগ্নি দুর্ঘটনা রোধে রাজউকের
ভবন পরিদর্শন অগ্নি দুর্ঘটনা রোধে রাজউকের

অনুসন্ধান ২৪>> রাজধানীর শান্তিনগর এলাকায় ইস্টার্ন হাউস প্লাস ও কনকর্ড শপিং সেন্টারে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ঠিক আছে কিনা তা পরিদর্শন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের টিমসহ আন্তঃসংস্থার বিশেষ টিম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) রাজউকের মোহাম্মদ আব্দুল আহাদ, এনডিসি এই পরিদর্শন দলের নেতৃত্ব দেন।

এছাড়াও রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন শাখার পরিচালক মোহাম্মদ শামসুল হক এবং পরিচালক জোন-৬ এর প্রকৌশলী সালেহ আহমদ জাকারিয়াসহ আন্তঃসংস্থার বিশেষ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বুধবার (৩১ জানুয়ারি) রাজউক-এর অধীনে জোন-৬/১ এর শান্তিনগর এলাকায় মার্কেট পরিদর্শনের সময় রাজউক, ফায়ার সার্ভিস, বিএসটিআই,ডিপিডিসি, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ওয়াসার বিশেষ সংস্থার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় শান্তিনগর এলাকায় কয়েকটি বহুতল শপিং মল পরিদর্শন করা হয়।

এ সময় পরিদর্শন দল রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের ফায়ার সেফটি ব্যবস্থা নিশ্চিত আছে কিনা তা খতিয়ে দেখেন। এছাড়াও কোনো ভবনে আগুন লাগলে তা নিভানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা ফায়ার সার্ভিসের লোকজন তা দেখেন এবং কোন বিষয়গুলি আগুন নেভানোর জন্য প্রতিবন্ধকতা হিসেবে আছে সে সকল বিষয়গুলি ভবন মালিকদেরকে জানিয়ে দেন।

তখন বিশেষ টিম ভবন মালিক ফায়ার সেফটি ঠিক রাখতে সেই বিষয়ে প্রাথমিক ভাবে সতর্ক করেন।
এসময় আবু আব্দুল্লাহ নামে এক মার্কেট মালিক বলেন, রাজউক-এর উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের টিম ও আন্তঃসংস্থার বিশেষ টিমসহ পরিদর্শন দল আমাদের ভবন পরিদর্শন করেন। আমরা আমাদের অবস্থান থেকে রাজউকের সকল নির্দেশনা মেনে কাজ করছি। আশা করি রাজউকসহ আন্তঃসংস্থাটি যে নির্দেশনা প্রদান করেছে, সেই অনুযায়ী আগামীতে ফায়ার সেফটি ঠিক রাখবো।

রাজউকসহ আন্তঃসংস্থার বিশেষ টিম পল্টন থানায় শান্তিনগর এলাকায় পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাজউক উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের সদস্য মোহাম্মদ আব্দুল আহাদ এনডিসি বলেন, এটি একটি রাজউকের নিয়মিত পরিদর্শন। প্রতি মাসে আমরা এক দুইবার আন্তঃসংস্থার বিশেষ টিমসহ এই ধরনের কর্মসূচি করে থাকি। মার্কেট বা শপিং মলে অগ্নিকাণ্ড লাগলে প্রতিকারের ব্যবস্থা আছে কিনা তা দেখা এবং সেই সাথে কোন বিষয়ে ঘাটতি থাকলে সেই বিষয়ে পরামর্শ প্রদান করি। রাজউক, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, বিএসটিআই ও অন্যান্য সংস্থা তাদের কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে শপিং মলের মালিকদের পরামর্শ প্রদান করে।

এছাড়াও নির্ধারিত বিল্ডিং কোড অনুযায়ী যেসব ভবন তৈরি হয়নি, সেগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা কাজ করছি। এ বিষয়ে আমরা সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস সঙ্গে কাজ করছি। রাজউকের সিটি করপোরেশন ও ফাসার সার্ভিস সঙ্গে যৌথভাবে মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাস্তবায়নের করার চেষ্টা করছি। রাজউকসহ আজকের আন্তঃসংস্থার টিম ফায়ার সেফটি প্ল্যান ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করে। যাদের ফায়ার সেফটি নেওয়া হয়নি খুব দ্রুত সময় তার সমাধানের জন্য পরামর্শ দেওয়া হয়েছে দ্রুত সময় সমাধান না করলে ভবন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের মতন বিপদজনক এমন কোনো ঘটনা হোক আমরা চাই না।

এই বিশেষ পরিদর্শনে টিমে রাজউকের পক্ষে থেকে উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, নগর পরিকল্পনাবি জান্নাতুল মাওয়া, প্রধান ইমারত পরিদর্শক ইমরান হোসেন ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মো. ফিরোজ আলম, সুমন আহমেদ, মো. সাইফুল ইসলাম, মো. ইমরান শেখ, মো. জিয়াউদ্দিন, মো. কামরুজ্জামান, বিশ্বজিৎ সিংহসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা এবং আন্তঃসংস্থার প্রতিনিধিগণ।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯