মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্ব ইজতেমায় নিরাপত্তার ঝুঁকি নেই: র‌্যাব

বিশ্ব ইজতেমায় নিরাপত্তার ঝুঁকি নেই: র‌্যাব

অনুসন্ধান ডেস্ক: বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, ইজতেমাকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কোনো স্বার্থান্বেষী মহল যেন ইজতেমাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে দিকে র‌্যাব সতর্ক দৃষ্টি রাখছে। র‌্যাব সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের কন্ট্রোল রুমের সামনে ব্রিফিংয়ের তিনি এ কথা বলেন। র‌্যাব ডিজি বলেন, বিশ্ব ইজতেমা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় র‌্যাবের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরি-ছিনতাই, মাদক ও অজ্ঞান পার্টির কর্মকাণ্ড তীক্ষ্ণভাবে নজরে আছে।

তাদের আইনের আওতায় আনতে র‌্যাব কাজ করছে। যানবাহন নিয়ন্ত্রণের বিষয়ে এম খুরশীদ হোসেন বলেন, কামার পাড়া, উত্তরার নর্থ টাওয়ার মীরের বাজারসহ সংশ্লিষ্ট সকল পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। তুরাগ নদীতে র‌্যাবের টহল, আকাশ পথে হেলিকপ্টার টহলসহ র‌্যাব স্থলে-জলে ও আকাশপথ নিরাপদ রাখতে র‌্যাব কাজ করছে। টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলবে ২ থেকে ৯ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। ২০১১ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯