মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্ব ইজতেমায় আসার পথে মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় আসার পথে মুসল্লির মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আসার পথে ইউনুস মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে তিনি মিরের বাজার এলাকায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ইউনুস মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার দামাউড়া গ্রামের মৃত বদু মিয়ার ছেলে।

ওই জামাতের আমির মজিবুর মিয়া জানান, তারা ১৫ জনের তাবলিগের সাথীদের নিয়ে বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে রওয়ানা দেন। দুপুর ২টার দিকে তারা পূবাইলের মীরেরবাজার এলাকায় এসে পৌঁছলে ইউনুস মিয়া বমি করতে করতে অজ্ঞান হয়ে যান।

পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ওই মুসল্লির লাশ তার গ্রামের বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছিল। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রুপা আক্তার বলেন, ওই মুসল্লিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯