মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রীকে

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রীকে

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রীকে
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রীকে

অনুসন্ধান ২৪ >> প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।

শেখ হাসিনাকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিযুক্ত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই।

ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের কাঠামোর আওতায় ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের অভিন্ন অগ্রাধিকারগুলো সমুন্নত রাখতে এবং আমাদের সম্পর্কের ভিত্তি উন্নয়নে কাজ করে যাবে।

মিশেল বলেন, আমাদের সহযোগিতা বিস্তৃত ও আধুনিকীকরণের লক্ষ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা শিগগিরই শুরু হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করে মিশেল চিঠির শেষে বলেন, প্রিয় প্রধানমন্ত্রী, আমার সর্বোচ্চ বিবেচনার নিশ্চয়তা গ্রহণ করুন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯