শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আশরাফুলের অনেক রেকর্ড রয়েছে দলকে ডুবানোর

আশরাফুলের অনেক রেকর্ড রয়েছে দলকে ডুবানোর

আশরাফুলের অনেক রেকর্ড রয়েছে দলকে ডুবানোর
আশরাফুলের অনেক রেকর্ড রয়েছে দলকে ডুবানোর

অনুসন্ধান ২৪>> বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সম্প্রচারকারী টেলিভিশনে সিলেট-রংপুর ম্যাচের বিশ্লেষণী অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সমালোচনা করেছেন মাশরাফি বিন মুর্তজার।

আশরাফুল সমালোচনা করলেও মাশরাফি জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে বিরূপ মন্তব্য করেননি; কিন্তু জাতীয় দলের সাবেক পেস বোলার সৈয়দ রাসেল আশরাফুলের কঠোর সমালোচনা করেছেন।

আশরাফুল বলেছিলেন, মাশরাফি যদি বিপিএলে না খেলতেন তাহলে তার জায়গায় তরুণ পেসার রেজাউর রহমান খেলার সুযোগ পেত এবং জুনে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারত।

নিজের ফেসবুকে জাতীয় দলের সাবেক পেসার ও সিলেট স্ট্রাইকার্সের বর্তমান কোচ সৈয়দ রাসেল লিখেন- ‘লাস্ট কয়েক বছর প্রিমিয়ার লিগ বলেন আর বিপিএল বলেন- খেলার জন্য এমন কোনো কাজ নেই যেটা আশরাফুল করে নাই। লাস্ট প্রিমিয়ার লিগেও তো মোহামেডানে তাকে খেলানো হয়নি বলে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছিল। আর নিজে রান করার জন্য দলকে ডুবানোর রেকর্ড তো আশরাফুলের থেকে ভালো কেউ নেই বাংলাদেশে।’

সৈয়দ রাসেল আরও বলেন, ‘কোটি টাকা খরচ করে মালিকই চেয়েছেন মাশরাফি খেলুক’। আরে ভাই তোর তো বুঝা উচিত… টিমের মালিক, যারা কিনা কোটি টাকা খরচ করছে বিপিএলে তারাই চাইছে মাশরাফি খেলুক। তাতে তোর সমস্যা কী?

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯