মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জাপান থেকে এলো বিলাসবহুল ৭৬১ গাড়ি

জাপান থেকে এলো বিলাসবহুল ৭৬১ গাড়ি

অণুসন্ধান ডেস্ক: জাপান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৬১টি বিলাসবহুল রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মালয়েশিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি মালয়েশিয়া স্টার’।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে বন্দরের ৭ নম্বর জেটিতে এসে জাহাজটি নোঙর করে।

এর আগে গত (১৬ নভেম্বর) জাপান থেকে আসা সিঙ্গাপুর বন্দর থেকে এক হাজার ১৮০টি গাড়ি বোঝাই করে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় জাহাজটি। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে নোঙর করে ৪১৯টি গাড়ি খালাস করা হয়। এর মধ্যে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকোয়া, নোয়া, মিনিবাস ও অ্যাম্বুলেন্সসহ একাধিক ব্র্যান্ডের রিকন্ডিশন্ড গাড়ি রয়েছে।

গাড়িগুলো প্রথমে জাপানের নাগোয়া, ইউকোহামা ও ওসাকা বন্দর থেকে বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন্ড গাড়ি এনে সিঙ্গাপুরে রাখা হয়। বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি করা এসব গাড়ি নিয়ে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি মালয়েশিয়ান স্টার’ মোংলা বন্দরে এসে নোঙর করেছে।

জাহাজটির পণ্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, জাহাজটি থেকে গাড়ি খালাস শুরু হয়েছে। খালাস শেষে আমদানিকারকরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় গাড়িগুলো ছাড়িয়ে নেবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯