মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দরজা ভেঙে স্বজনেরা দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন রিয়া

দরজা ভেঙে স্বজনেরা দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন রিয়া

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীর বাড্ডার একটি বাসায় জান্নাতুল ইসলাম রিয়া (২১) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে স্বজনরা বলছেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ঘরের দরজা ভেঙে তারা দেখেন, গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন রিয়া। রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে রিয়াকে তার স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারাম থানার কদমতলী গ্রামের বাসিন্দা কাওছার আলমের মেয়ে জান্নাতুল ইসলাম রিয়া। বাবা-মার সঙ্গে পূর্ব বাড্ডা নাজমা বেগমের দ্বিতীয়তলা বাড়িতে ভাড়া থাকতেন তিনি। একই এলাকার সাইফ আহমেদ সজলের সঙ্গে বিয়ে হয় রিয়ার। স্বজল জাপান প্রবাসী। এক ভাই এক বোনের মধ্যে রিয়া বড়।

হাসপাতালের মৃত রিয়ার মা রতনা বেগম বলেন,রিয়ার ছোটবেলা থেকেই মানসিক সমস্যা ছিল। কাউন্সেলিং চলছিল তার। সকালে মোবাইলফোনে স্বামী সজলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর রুমের দরজা বন্ধ করে দেয়। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায় রিয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, বাড্ডা এলাকায় এক নারী গলায় ফাঁসি দিয়ে মারা গেছেন। এমন সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালে এসেছি। স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯