মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৫০ ফুট পানির নিচে শনাক্ত রজনীগন্ধা, উদ্ধারের চেষ্টা

৫০ ফুট পানির নিচে শনাক্ত রজনীগন্ধা, উদ্ধারের চেষ্টা

অনুসন্ধান ডেস্ক:: মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা শনাক্ত করেছে উদ্ধার কাজে অংশ নেওয়া ডুবুরি দল। ফেরিটি প্রায় ৫০ ফুট পানির নিচে রয়েছে। সেটিকে তোলার চেষ্টা করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রজনীগন্ধা ফেরিটি উদ্ধারের চেষ্টা শুরু করে। তবে ফেরির সহকারী মাস্টার নিখোঁজ হুমায়ন কবীরকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ গণমাধ্যমকে বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ধারণক্ষমতার চেয়ে ফেরির ওজন বেশি হওয়ায় ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি এর আগে। শুক্রবার বিকেল ৩টা থেকে উদ্ধার কাজ শুরু করেছে প্রত্যয়। ডুবুরি দল নদীতে ডুবে থাকা ফেরিটি শনাক্ত করেছেন। আমরা দ্রুত ফেরি ও ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা করছি।

তিনি জানান, এখনও ৬টি পণ্যবাহী ট্রাক ও রজনীগন্ধা ফেরির সহকারী মাস্টার হুমায়ন কবীরকে উদ্ধার করা যায়নি। বুধবার থেকে নদীতে ডুবে থাকা পণ্যবোঝাই ৬টি ট্রাক এখনও উদ্ধার হয়নি। বিআইডব্লিউটি’র উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম এখন পর্যন্ত একটি কাভার্ড ভ্যান ও দুই পণ্যবাহী ট্রাক উদ্ধার করেছে। বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটের কাছে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ঘনকুয়াশার কারণে নোঙর অবস্থায় পদ্মা নদীতে ডুবে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯