মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফেরি ডুবি: উদ্ধার কাজে যুক্ত হলো রুস্তম

ফেরি ডুবি: উদ্ধার কাজে যুক্ত হলো রুস্তম

অনুসন্ধান ডেস্ক:: জেলার শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরি ডুবে যায়। এটি উদ্ধার কাজে উদ্ধারকারী জাহাজ হামজার সঙ্গে যুক্ত হয়েছে রুস্তম। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রুস্তম যুক্ত হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

জানা যায়, বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরি ঘাট পয়েন্টের ৩০০ মিটার দূরে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ৩০/৪০ মিনিট সময় নিয়ে ডুবে যায়। ডুবে যাওয়া ফেরিতে নয়টি পণ্য বোঝাই ট্রাক ছাড়াও ২১ জন মানুষ ছিলেন।

ফেরিটি ডুবে যাওয়া সময় ফায়ার সার্ভিস নৌ-পুলিশ ও স্থানীয়রা ২০ জনকে জীবিত উদ্ধার করেছে। ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবির এখনও নিখোঁজ রয়েছেন। ফেরিটি ডুবে যাওয়ার ঘণ্টাখানেক পর উদ্ধারকারী জাহাজ হামজা দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে এসে পৌঁছায়।

ডুবন্ত ফেরি উদ্ধারে হামজা সক্ষমতা না থাকায় ভেসে যাওয়া পণ্যবোঝায় ট্রাকগুলো উদ্ধারে বিআইডব্লিউটিসির ট্রাক বোর্ডের সমন্বয়ে কাজ করেছে হামজা। দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে দুটি পণ্যবোঝাই ট্রাক উদ্ধার করা সম্ভব হয়। পরে সন্ধ্যা হয়ে এলে উদ্ধার কাজ স্থগিত করা হয়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে হামজার সঙ্গে উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে যুক্ত হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, ডুবে যাওয়া রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরিটি উদ্ধারের জন্য রুস্তম এসে পৌঁছেছে। উদ্ধারকারী জাহাজ হামজার সঙ্গে রুস্তম সমন্বয় করে ফেরিটি তোলার কাজ করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯