মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুলাদীর রুবেল হত্যা: যাত্রাবাড়ীতে পলাতক আসামি গ্রেপ্তার

মুলাদীর রুবেল হত্যা: যাত্রাবাড়ীতে পলাতক আসামি গ্রেপ্তার

অনুসন্ধান ডেস্ক:: বরিশালের মুলাদী এলাকায় চাঞ্চল্যকর রুবেল হত্যাকাণ্ডে পলাতক আসামি আরিফ আকনকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার উপপরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বরিশালের মুলাদী এলাকায় পূর্বশত্রুতার জের ধরে চাঞ্চল্যকর রুবেল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পলাতক আসামি আরিফ আকনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামি ওই হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি মামলার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

র‍্যাব জানায়, গত ৩ জানুয়ারি বরিশাল জেলার মুলাদী থানাধীন টুমচর এলাকায় বসবাসকারী রুবেল শাহ তার স্ত্রী, কন্যা ও ছেলেকে নিয়ে তাদের বাড়ির কাছের জাগরণী বাজারে বাজার করার উদ্দেশে রওনা দেন। সকাল ৮টার দিকে ঘটনাস্থল মুলাদী থানাধীন টুমচর এলাকার একটি পাকা রাস্তার ওপর পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা আরিফ আকনসহ ২৪-৩৫ জন লোক পূর্বপরিকল্পিতভাবে রুবেলের ওপর অতর্কিত আক্রমণ করেন।

এ সময় তারা রুবেলের স্ত্রী, মেয়ে ও ছেলেকে আটকে রেখে রুবেলকে জাপটে ধরে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে চাপাতি ও রাম দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে রুবেলের স্ত্রী ও মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে রুবেলকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে রুবেলের স্ত্রী ও সন্তানরা স্থানীয় লোকজনে সহযোগিতায় রুবেলকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী কালকিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৯ জানুয়ারি রুবেলের স্ত্রী মোছা. নার্গিস বেগম বাদী হয়ে বরিশাল জেলার মুলাদী থানায় আরিফ আকনসহ ৩৫ জন এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯