মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নবনিযুক্ত ড. হাছান মাহমুদকে তার দায়িত্ব গ্রহণের সাথে সাথে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে এক এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি শুভেচ্ছা জানান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন। ভারত ও বাংলাদেশের মৈত্রী আরো গভীর করতে আমরা এক সাথে কাজের প্রত্যাশা রাখি।’ দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসন থেকে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন ড. হাছান মাহমুদ।
তিনি এই আসন থেকে এক লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তারও আগে তিনি বন ও পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।